সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ জুন ২০১৪, ২১:২৪
স্বরূপকাঠিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধূ ভুষন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সমীর কুমার দাস, সম্পাদক বিমল কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ শহীদ উল আহসান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, অধ্যাপক সঞ্জীব হালদার, অধ্যাপক বিধান চন্দ্র মৈত্র ও স্বামী চিদানন্দ সরস্বতী প্রমুখ। নবাবগঞ্জে আদিবাসী শিক্ষা গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ আদিবাসীদের শিক্ষা ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং এগুলো নিয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনার জন্য গতকাল শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিক্ষা গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আদিবাসী শিক্ষা গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম ও কৃষি কর্মকর্তা আখেরুর রহমান। নেত্রকোনায় জলবায়ু পরিবর্তন ও করণীয় শীর্ষক কর্মশালা নেত্রকোনা প্রতিনিধি \ জলবায়ু পরিবর্তন এবং করণীয় শীর্ষক কর্মশালা বেসরকারি সংগঠন এবং মিডিয়া কর্মীদের সমন্বয়ে গতকাল শুক্রবার নেত্রকোনা সেরা অফিস মিলনায়তনে সেরার নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন নিড এবং সি-ম্যানের যৌথ উদ্যোগে সেরার সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জলবায়ু সংক্রান্ত মূল বক্তব্য এবং ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন বিএএসডির মনিটরিং অফিসার রিচার্ড গোমেজ। বক্তব্য রাখেন পারি’র নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, সি-ম্যানের পরিচালক সুব্রত গোমেজ, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান এবং দিলওয়ার খান। চাঁদপুরে অঙ্গীকার ক্রীড়াচক্রের অভিষেক চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়াচক্রের ২০১৪ সালের অভিষেক শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। সংগঠনের সভাপতি এম.এ.লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আঃ রহমান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম. শাহীন, সাহিত্যিক ও চিকিত্সক ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর ক্রিকেট একাডেমীর পরিচালক শামীম ফারুকী শাম্মী প্রমুখ। পলাশে ডাঙ্গা ইউনিয়নের বাজেট ঘোষণা পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ৩ কোটি ৫১ লাখ ১০ হাজার ৫শ ৯৭ টাকার বাজেট ঘোষণা করেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল। ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে উন্মুক্ত ওই বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এতে বক্তব্য রাখে- ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিক মিয়া, ইউপি সদস্য মো. মিলন মিয়া, মো. জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন খান জুয়েল প্রমুখ। রংপুর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বাবলু ও দুলু নির্বাচিত রংপুর প্রতিনিধি \ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। রংপুর জিলা স্কুলে ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর কমিটিতে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে মোটরবাস মার্কা প্যানেলে ৪১৮ ভোট পেয়ে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজ-এর সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলু জেলা ও ১৫০ ভোট পেয়ে রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সদরুল আলম দুলু মহানগর কমান্ডার নির্বাচিত হয়েছে। দেবীগঞ্জে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলার মালচন্ডীর নিঝুম গ্রামে নুরলদীন আনন্দ লোক বিদ্যালয়ে গতকাল শুক্রবার ছাত্র-ছাত্রীদের সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি গণউন্নয়ন কেন্দ্র দ্বারা পরিচালিত এবং নেটস (জার্মান) বাংলাদেশের অর্থায়নে ২০০১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এদের মধ্যে ভোটার হচ্ছে ৭৭ জন। ৭টি পদের জন্য ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ছাড়াও ভোটের অধিকার প্রতিষ্ঠার জ্ঞান অর্জন করবেন বলে ছাত্র-ছাত্রীরা জানান। ৫ম শ্রেণির ছাত্রী লিপিকা রানী নির্বাচন পরিচালনা করেছেন। বিরামপুরে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের বিরামপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় শুক্রবার (৬ জুন) ৩১ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু। বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, নাড়ু গোপাল কুন্ডু, সিরাজুল ইসলাম, ময়নুল সুলতান প্রমুখ। সাতক্ষীরায় ‘তারকাদের তারকা হও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় তৃতীয়বারের মত টিভি নাট্য পরিচালক জি এম সৈকতের আয়োজনে ‘তারকাদের তারকা হও’ ১৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাচ, গান, অভিনয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব, বিশিষ্ট টিভি নাট্য পরিচালক জি এম সৈকত, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান প্রমুখ। বরেন্দ্র অঞ্চলে বারি মুগ-৬ ডালের মাঠ দিবস অনুষ্ঠিত রাজশাহী অফিস \ বৃহত্তর রাজশাহীর উঁচু বরেন্দ্র অঞ্চলে খরা ব্যবস্থাপনার মাধ্যমে শস্য নিবিড়করণ প্রকল্পের আওতায় বারি মুগ-৬ ডালের উত্পাদন কলা কৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কৃষি গবেষণা ফাউন্ডেশন ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ বরেন্দ্র কেন্দ্র জেলার কদমশহর এফএসআরডি সাইটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল। বারি গাজীপুর সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আ.সা.ম. মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. রহিম উদ্দিন আহম্মেদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বিশ্বনাথে ফ্রি চিকিত্সা সেবা প্রদান বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ফ্রি চিকিত্সা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দেওলকস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিত্সা সেবা প্রদান করেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার ছালেহ আহমদ ছালেক। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি আমির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সালাম, সংগঠক মোহাম্মদ আমির আলী, সাজুর আলী, জাহান মিয়া, মনসুর আহমদ, শাহেদ মিয়া, আবদুল ছালিক, ফারুক মিয়া, আরশ আলী, কবির আহমদ, রেজাউল, এলাইছ মিয়া, আরিফ আলী। দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের একযুগ পদার্পণ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও আলোচনাসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মান্নান জয় ও প্রযুক্তিবীদ মোস্তফা জব্বার। কমলগঞ্জে হকারকে প্রহার, টাকা ও পত্রিকা ছিনতাই কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জে একজন হকারের গতিরোধ ও মারধর করে বাইসাইকেল, নগদ অর্থ ও পত্রিকা ছিনিয়ে নিয়েছে তিন দুর্বৃত্ত। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় কমলগঞ্জ-শমশেরনগর সড়কের জালালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কমলগঞ্জের সংবাদপত্র এজেন্ট রফিক মিয়া জানান, সকালে পত্রিকা নিয়ে তার হকার শাহেদ মিয়া শমশেরনগর যাচ্ছিল। পথিমধ্যে জালালিয়া এলাকায় মতিন মিয়া, মিলন মিয়া ও কাজল মিয়া নামে তিন দুর্বৃত্ত তাকে আটকিয়ে মারধর করতে থাকে। দুর্বৃত্তরা হকার শাহেদের ব্যবহূত বাইসাইকেলের সাথে পত্রিকার সংগৃহীত বিলের নগদ ৯ হাজার টাকা ও ১২০টি পত্রিকা ছিনিয়ে নেয়। ঘটনাটি তাত্ক্ষণিক কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে একটি লিখিত অভিযোগ করেন। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল ইসলাম বলেন, তিনি তাত্ক্ষণিক একজন এসআইকে দিয়ে ঘটনাস্থলে তদন্ত করেছেন। সুন্দরগঞ্জে সোনারায় ইউপির বাজেট ঘোষণা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার সোনারায় ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে উন্মুক্ত বাজেট ঘোষণার আলোচনা সভা স্থানীয় চেয়ারম্যান বদরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ গোলাম আযম খান, প্রধান শিক্ষক আঃ মান্নান সরকার। বক্তব্য রাখেন আ. ফ.ম রাশেদুল আলম খন্দকার, সৈয়দ আহসান হাবিব বেতার প্রমুখ। আলোচনার পূর্বে ইউপি সচিব সুলতান আহমেদ সরকার ৯৪ লাখ ৮৫ হাজার ৩’শ টাকার বাজেট ঘোষণা করেন। চন্দ্রঘোনায় গাউসিয়া কমিটির বার্ষিক কাউন্সিল সম্পন্ন কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা \ রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশের দ্বি-বার্ষিক কাউন্সিল চন্দ্রঘোনা তৈয়বিয়া খানকা শরীফে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ মধ্যম রাঙ্গুনিয়া গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ জমির হোসেন। মান্দায় বিএনপির আহবায়ক কমিটি গঠন মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দা, উপজেলায় গতকাল ভারশোঁ ইউপির বিএনপি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে ও নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ভারশোঁ ইউপি চত্বরে মো: গোলাম নবী কাবলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মান্দা সাবেক সংসদ সদস্য মো: সামসুল আলম প্রামানিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামিল আক্তার ফেন্সি, মান্দা উপজেলার সাবেক বিএনপির সভাপতি মো: মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা সাবেক সহ-সভাপতি নাজমুল হক নাজু, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মনজিত্ কুমার সরকার, আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তোফাজ্জল হোসেন তপু, যুবদল নেতা মিজানুর রহমান নান্টু।