লতার সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:০১
লতা মণ্ডলের সেঞ্চুরিতে আরবান স্পোর্টসের বিপক্ষে ২৯৪ রানের বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মহানগর মহিলা ক্রিকেট লিগে গতকাল শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে বিকেএসপির বিপক্ষে ৭ উইকেটে জয় পায় জহিরুল ইসলাম সিটি ক্লাব। রায়ের বাজার এ্যাথলেটিকসের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সংক্ষিপ্ত স্কোর: আবাহনী: ৪০ ওভারে ৩৩০/৫ (লতা ১৪২, শারমিন আকতার ৪৪, কোবরা অপরাজিত ৪১, শারমিন সুলতানা ৩৫, সুবর্ণা অপরাজিত ১৬; তামান্না ৪/৪৭) আরবান স্পোর্টস: ১৮.৪ ওভারে ৩৬/১০ (রেখা ১০; আশা ৫/৫, সুবর্ণা ২/১০) ফল: আবাহনী ২৯৪ রানে জয়ী। বিকেএসপি: ৩৪.৩ ওভারে ৯৬/১০(জিন্নাত ২৪, মুর্শিদা ১২; শায়লা ৩/১০, ঝুমুর ২/১১) জহিরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব: ২৭.৩ ওভারে ১০০/৩ (শারমীন আক্তার সুপ্তা ৫২, রুবাইয়া ১৬, শায়লা ১১; মোর্শেদা ১/৯) ফল: জহিরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব সাত উইকেটে জয়ী। রায়ের বাজার এ্যাথলেটিক:২৫.১ ওভারে ৬৮/১০(হাবিবা ১৩, আলেয়া ১০; কামরুন নাহার ৩/৬, ইয়ামিন রূপা ৩/৯) খেলাঘর সমাজ কল্যাণ : ১১.১ ওভারে ৬৯/৩(সানজিদা ১৯, সুমনা অপরাজিত ১২; রূপা ২/২৩) ফল: খেলাঘর সাত উইকেটে জয়ী।