ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় ডেভিস কাপ টেনিস টুর্নামেন্টে অংশ নিতে রোকন উদ্দিন আহমেদ’র নেতৃত্বে পাঁচ সদস্যের দল গতকাল শুক্রবার রাতে ঢাকা ছেড়েছে। ৭ থেকে ১৫ জুন ডেভিস কাপের আসর বসবে সেখানে। প্রতিযোগিতায় বাংলাদেশ, বাহরাইন, ইরাক, জর্ডান, কিরঘিজিস্তান, মংগোলিয়া, মায়ানমার, ওমান, প্যাসিফিক ওশানিয়া, কাতার ও সৌদি আরবসহ ১১টি দল অংশ নেবে। বাংলাদেশ টেনিস দল : রোকন উদ্দিন আহমেদ, শ্রী অমল রায়, রঞ্জন রাম, হেনরী পৃথুল মণ্ডল ও মোহাম্মদ মামুন বেপারী।
