বিবিসির থিম সংয়ে স্টিভ ওয়ান্ডার

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:১৬
শুধু ‘ওলে ওলা’ই নয়। পৃথিবার প্রায় সকল দেশেই একাধিক টিভি স্টেশনে তৈরি হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ থিম সং। এই ধারাবাহিকতায় বিবিসির বিশ্বকাপ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের থিম গান হিসেবে তারা স্টিভ ওয়ান্ডারের ‘অ্যানাদার স্টার’ নামের বিখ্যাত গানের সুর নির্বাচন করেছে। বিবিসির ইতিহাসে পুরোনো কালজয়ী সুরকে কোনো বিশ্বমানের অনুষ্ঠানের থিম হিসেবে নির্বাচন করা হলো। ৬৪ বছর বয়সী স্টিভ ওয়ান্ডারের এই গানটি রিলিজ হয়েছিল ১৯৭৬ সালে ‘কি অব লাইফ’ অ্যালবামের সিঙ্গেলস হিসেবে। গ্র্যামিজয়ী এই বিখ্যাত শিল্পীর জনপ্রিয় সুরের ব্যবহার প্রসঙ্গে বিবিসির সিনিয়র প্রডিউসার আয়ান ফিঞ্চ বলেন, ‘এটা অনেক বড় সম্মানের একটি বিষয় একজন শিল্পীর জন্য। এবং অবশ্যই আমরা সেই সম্মানটা দিতে চাই। আমরা মনে করি এই ঋতুতে বিশ্বকাপের এই বর্ণাঢ্য আসরে প্রাণস্পন্দন ছড়ানোর জন্য এই গানটির তুলনা হয় না। গানটির নতুন ভিডিও আগামী ১১ জুন বিবিসির প্রিভিউ অনুষ্ঠানে প্রথম প্রচার হবে।