অপচিকিত্সায় কেয়ার প্রাণ গেল

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৪
রাজশাহীতে পদ্মায় গোসল করতে গিয়ে গত শুক্রবার ডুবে যায় আট বছরের শিশু কেয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তার অচেতন দেহ উদ্ধার করে। জরুরিভাবে হাসপাতালে না নিয়ে কবিরাজী চিকিত্সার মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু সে অপচেষ্টা ব্যর্থ হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে মতিহার থানার চরশ্যামপুর গ্রামের আলী হোসেনের মেয়ে।