বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ জুন ২০১৪, ২১:৫৬
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (বাসদ) সরকারের ঘোষিত বাজেটে কৃষকদের জন্য ৪০% বরাদ্দ না রাখায় বাসদ ও তার সকল অঙ্গ সংগঠন এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে। গতকাল শনিবার সকালে বাজেটে কৃষকদের জন্য ৪০% অর্থ বরাদ্দ রাখার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী পৌর সদরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের বাসদ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বাসদের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, কমরেড নবকুমার কর্মকার, কমরেড আতাউর রহমান পিন্টু, কমরেড কবির আজমল বিপুল, কমরেড আব্দুল্লাহ, কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ।