বাবা ছেলের হাতে টাকা দিয়েছিল তার মায়ের একটি কাপড় কিনতে। কিন্তু ছেলে মায়ের কাপড় না কিনে ওই টাকা দিয়ে তৈরি করেছে বিশ্বকাপ ফুটবলে তার পছন্দের দল ব্রাজিলের পতাকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার উদয়পুর গ্রামে।
ওই গ্রামের দিনমজুর আব্দুল হামিদ তার স্ত্রী ফিরোজা খাতুনের জন্য একটি কাপড় কিনতে ছেলে মিরাজের (১৫) নিকট ৪‘শ টাকা দিয়েছিল। কিন্তু মিরাজ মায়ের কাপড় না কিনে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরে আসে। এ সময় হামিদ মিরাজের কাছে তার মায়ের কাপড়ের কথা জিজ্ঞাসা করলে সে কোন উত্তর না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারে ছেলে ওই টাকা দিয়ে তার মায়ের কাপড় না কিনে ব্রাজিলের পতাকা তৈরি করেছে।
