আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল শনিবার বিশ্বরোড মোড়ে ২ হাজার ফুট লম্বা ব্রাজিলের পতাকা প্রদর্শন করেছে ভক্তরা। ধর্মদী সোনার তরী ক্লাবের উদ্যোগে শত শত ফুটবল ভক্তরা দীর্ঘ পতাকা ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এসময় তারা ব্রাজিল বিশ্বকাপ ছিনিয়ে আনবে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। ক্লাবের সভাপতি মনির তালুকদার ও সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে ব্রাজিলের পতাকার তলে আরো যোগ দেন ফুটবল খেলোয়ার মুরাদুল ইসলাম, ফরিদুল ইসলাম, সুমন সেক, বিল্লাল সেক, জুয়েল মজুমদার, লিয়াকত মৃধা প্রমুখ।
