গত ৪ জুন অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ঢাকা মহানগর কমান্ডের চূড়ান্ত বেসরকারি ফলাফলে মোল্লা, শফিক ও লুত্ফর পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন- কমান্ডার পদে মো. আমির হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার মো. শফিকুর রহমান শহীদ ও হাজী লুত্ফর রহমান। সহ-কমান্ডার (সাংগঠনিক) মো. জিয়াউর রহমান, প্রচার- কাজী আবুল মাদুদ, তথ্য ও গবেষণা- মো. ইউসুফ আলী, অর্থ- একেএম ফরিদুল ইসলাম ভুঞা, সাহিত্য ও সংস্কৃতি- আবু শহীদ বিল্লাহ (বকুল), ত্রাণ ও সমাজ কল্যাণ- মো. আবুল হাশেম, ক্রীড়া- কাজী মোক্তার হোসেন, শ্রম ও জনশক্তি- মোহাম্মদ আলী, দপ্তর- মো. শামছুদ্দিন আহমেদ, প্রকল্প ও সমবায়- হাজী নাসির উদ্দিন, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন- মো. ইয়ার আহম্মেদ। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- এটিএম আলী মুনসুর খান, আব্দুর রহিম মিয়াজী ও মো. আব্দুল মান্নান। -প্রেস বিজ্ঞপ্তি
