বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৫ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সিএনজি স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন গতকাল বলেন, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দাবি না মানা হলে ২৫ আগস্ট থেকে ধর্মঘট করা হবে।
