স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টঃ জাতীয় বাজেট ২০১৪-১৫ ঃ জেন্ডার সংবেদনশীলতা’ পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন, বিকাল তিনটা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তন।
সনি মেমোরিয়াল ফাউন্ডেশনঃ বুয়েটের সাবেকুন নাহার সনি চত্বরে সকাল সাড়ে আটটায় পুষ্পস্তবক অর্পণ ও বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা।
কৃষক সমিতিঃ সরকারের লাভজনক দামে ফসল কেনার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ, বিকাল চারটা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামঃ বাজেট পরবর্তী আলোচনা, জাতীয় প্রেসক্লাব, সকাল সাড়ে ১০টা।
ঐক্য ন্যাপঃ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিকাল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
