জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের আয়োজনে আবু শারাফ সাদেক অডিটোরিয়াম চত্বরে সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেকের ভাস্কর্য উদ্বোধন ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিকালে ভাস্কর্যের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে আজাদ চৌধুরী।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে আজাদ চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আমিরুল আলম খান, যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান ।
