চেলসি ছাড়ার ঘোষনা লুকাকুর

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০৯
মৌসুম শেষে চেলসি ছেড়ে দেয়ার কথা ঘোষণা করেছেন রোমেলো লুকাকু। লন্ডনের এই ক্লাবটি দিয়াগো কস্তাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়ার কিছুদিনের মধ্যেই এই ঘোষণা দিলেন বেলজিয়ান তারকাটি। ধারের খেলোয়াড় হিসেবে ২১ বছর বয়সী এই ফুটবলার ইতোমধ্যে ওয়েস্ট ব্রুম ও এভারটনের হয়ে খেলেছেন। গত মৌসুমে এভারটনের হয়ে ১৬টি গোলের মালিক লুকাকু বলেন, ‘আপনারা জানেন চেলসি প্রতিবছর নতুন শীর্ষস্থানীয় খেলোয়াড় ক্রয় করে। আমার মনে আছে গত বছর ড্রেসিং রুমে ঢুকে দেখি স্যামুয়েল ইতো এবং ডেমবা বাকে এবং তারা চলেও গেছে। এখন বুঝুন এখানে কি হচ্ছে? তবে এতে কোন সমস্যা নেই। অনেক ক্লাবই আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এ পর্যায়ে এসে আমাকে নিজের দিকটা দেখতে হবে। বিশ্বকাপে আমাকে ভাল ফুটবল খেলতে হবে। দল বদলে যারা আগ্রহী তাদের জন্য এটি খুবই আকর্ষণীয় টুর্নামেন্ট। আমিও ঐ দলের একজন। চেলসিও জানে আমি কি ভাবছি।