হাসপাতাল ছাড়লেন জাগালো

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:১০
শুক্রবার রিওর একটি হাসাপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের ৮২ বছর বয়সী কিংবদন্তী ফুটবলার মারিও জাগালো। সেখানে তার মেরুদন্ডের সংক্রমণ পরীক্ষা করা হয়েছে বলে তার ছেলে জানিয়েছেন। জাগালো ব্রাজিলের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ শিরোপা জয় করেছেন ১৯৫৮ ও ১৯৬২ সালে। এরপর ব্রাজিলের কোচ হিসেবে ১৯৭০ সালে এবং সহকারী কোচ হিসেবে ১৯৯৪ সালে শিরোপা জয় করেন তিনি। গত তিন সপ্তাহ ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। আর পরীক্ষার জন্য তাকে হাসপাতালে সময় দিতে হয়েছে ১১দিন। তার ডাক্তার ছেলে মারিও জাগালো জুনিয়র বলেন, ‘তিনি বর্তমানে বাড়ীতেই আছেন। মারাকানার বিশ্বকাপ ম্যাচগুলো দেখতে তিনি স্বশরিরে মাঠে যাবেন। বাড়িতে আমি তার সঙ্গেই রয়েছি। এখানেই তার চিকিত্সা সেবা অব্যাহত রয়েছে।’