বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় অবস্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বিটিভি ওয়ার্ল্ড ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে।
