অন্তঃসত্ত্বা ক্রিস্টিনা বাইরে

আপডেট : ০৮ জুন ২০১৪, ২১:১২
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন পপস্টার ক্রিস্টিনা অ্যাগুইলিরা। ৩৩ বছর বয়সী এই পপতারকা নিজের সন্তানসম্ভাব্যতার কারণেই দুটি গানের রিয়েলিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। এরপর দীর্ঘদিন তার টিকিটিও খুঁজে পাচ্ছিল না পাপারাজ্জি। অবশেষে গত শনিবার বয়ফ্রেন্ড ম্যাট রুলারের সাথে বেরিয়ে পড়েন। ওমনি যেন বিশ্বমিডিয়ায় তার ছবির ক্লিকের বন্যা বয়ে যায়। তবে এবারে সন্তান নিয়ে কোনো ধরনের মিডিয়া কপিরাইট বিক্রি করবেন না বলে জানিয়েছেন। ক্রিস্টিনার প্রথম সন্তান ছিল ছেলে ম্যাক্স। এবারে কন্যা সন্তানের অপেক্ষায় রয়েছেন।