¬গত ৭ জুন বিকালে সেভেনহিল রেস্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হূদয় খানের একক অডিও অ্যালবাম ‘ভালো লাগে না’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সংগীতশিল্পী সন্দিপন, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী হূদয় খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। উল্লেখ্য, অ্যালবামটি হূদয় খানের তৃতীয় একক অডিও অ্যালবাম। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হূদয় খান নিজেই। অ্যালবামটির গানের কথা লিখেছেন এস এ হক অলিক, রবিউল ইসলাম জীবন ও গুঞ্জন রহমান।
