বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:১০
শুরু হয়েছে বিশ্বকাপের জ্বরে ভোগা। আসর শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি। সেখানে অংশ নিতে পারছে না দেশ। কিন্তু বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থেমে নেই। মাঠের বাইরে ফুটবল-প্রেমীদের লড়াই শুরু হয়েছে। গতকাল সোমবার পাবনার সুজানগর পৌর শহর থেকে শুরু করে উপজেলার গ্রাম-গঞ্জের বাসা-বাড়ির ছাদ, দোকানপাট এবং গাছের ডালে ডালে দেখা গেছে বিভিন্ন দলের পতাকা।