বগুড়ায় সুদের টাকার জন্য গরু নিয়ে গেছে সমিতির কর্তারা

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২০
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক কৃষকের ৩ টি গরু নিয়ে গেছে একটি সমিতির কর্মকর্তারা। এ সময় বাধা দেয়ায় ঐ কৃষকের স্ত্রী ও পুত্রবধূকে মারপিট করা হয়। উপজেলার চকধলী গ্রামের মোহাম্মাদ প্রামাণিকের ছেলে আনারুল জানান, তার পিতা ১ বছর আগে স্থানীয় একটি সমিতি থেকে মাসিক শতকরা ৫ টাকা হারে সুদে ৫ হাজার টাকা ঋণ নেন। তিনি জানান, কয়েক দিন পূর্বে জানানো হয় তার নিকট ২০ হাজার টাকা পাওনা হয়েছে। আমার পিতা ঐ টাকা পরিশোধ করতে না পারায় রবিবার সকালে সমিতির সভাপতি আবুল কালাম আযাদের নেতৃত্বে ২০/২৫ জন লোক সন্ত্রাসী কায়দায় আমাদের ২ টি গাভী ও একটি বাছুর জোর করে নিয়ে যায়।