টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসের প্রভাষক অনামিকা সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বছর পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।
তার থিসিসের বিষয় ছিল পানিতে আর্সেনিক বিষক্রিয়া ও সামাজিক সমস্যা। গতকাল রবিবার ভারতেশ্বরী হোমসের ক্যাম্পাসে অনামিকা সাহা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল হাসানের তত্ত্বাবধানে উক্ত বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রী-২০১৪ লাভ করেন।
অনামিকা সাহার পিতার নাম মনোরঞ্জন সাহা ও মাতার নাম সুপ্রীতি সাহা, বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া। তার স্বামী সাহা স্বপন কুমারও ভারতেশ্বরী হোমসের প্রভাষক হিসেবে কর্মরত। অনামিকা সাহা ভারতেশ্বরী হোমসের ভূগোল বিষয়ের প্রভাষক ও সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত।
