ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কারসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২৩
ঠাকুরগাঁও সদর উপজেলা খড়িবাড়ি এলাকায় গতকাল রবিবার অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার, ২৪টি আইপিএসসহ ৫ ডাকাতকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন: মনির হোসেন লিটন (৩৮), মোটাই সিং (৩৭), সেন্টু খাঁ (৩২), কৃষ্ণ চন্দ্র দাস (২৫) ও আনিছুর রহমান (২৮)। রুহিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক চপল কান্তি সরকার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এই চক্রের সদস্য মোবাইল ফোনের টাওয়ারের আইপিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস র্দীঘদিন ধরে চুরি করে আসছে। এই সদস্যদের মাধ্যমে মূল চক্রটিকে ধরার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।