গ্রীন ডেল্টা ১ম বিভাগ হকি

রেলওয়ে ও ব্যাচেলর্সের শিরোপা নির্ধারণ আজ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৬
ব্যাচেলার্স এবং ঢাকা রেলওয়ে দলের মধ্যকার আজ সোমবারের বিকেল সাড়ে ৩টার প্লে অফ ম্যাচে ঠিক হবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের শিরোপা। বিজয়ী দল চ্যাম্পিয়ন ও পরাস্তরা হবে রানার্স আপ। গতকাল প্রথম বিভাগ হকির সুপার লিগের শেষ খেলাটি গোলশূন্য ড্র করে পুলিশ এসসি ও ঢাকা রেলওয়ে। এ ড্রয়ে ব্যাচেলার্স এবং রেলওয়ের পয়েন্ট দাঁড়ায় সমান ২৬ করে। অথচ খেলাটিতে রেলওয়ে জিতলে সরাসরি চ্যাম্পিয়ন হতো। অন্যদিকে পুলিশ জিতলেও তৃতীয় স্থানেই থাকতে হতো তাদের। ২৬ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকায় রানার্স আপ হতো ব্যাচেলার্স এসসি। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় প্লে অফে গড়ায় চ্যাম্পিয়নশিপ। আজ বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠেয় ম্যাচে যারাই জিতবে চ্যাম্পিয়নস ট্রফি তাদেরই হবে। আর পরাজিত দল রানার্স আপ হবে। বিজয়ী দল আগামী মৌসুমের প্রিমিয়ার হকি লিগে খেলারও যোগ্যতা অর্জন করবে।