চেম্বারলেইনকে নিয়ে আশাবাদী হজসন

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৬
ইকুয়েডরের বিপক্ষে অনুশীলন ম্যাচে হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের উইঙ্গার অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন। কিন্তু বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইংলিশ ম্যানেজার রয় হজসন। হন্ডুরাসের বিপক্ষে শনিবার গোলশূন্য ড্র করার পরে হজসন বলেছেন, ‘আমি মনে করি কোন ধরনের সংশয় ছাড়াই সে বিশ্বকাপে খেলতে পারবে, যা আমাদের জন্য সুসংবাদ।’ ইকুয়েডরের বিপক্ষে বুধবার মায়ামির সান লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে চেম্বারলেইন ইনজুরিতে পড়েন। তাকে নিয়ে গত কয়েকদিন বেশ দু:শ্চিন্তায় ছিলেন হজসন। তবে ব্রাজিলে যাবার আগে গতকাল শেষ অনুশীলন ম্যাচের পরে দলে আর নতুন কোন ইনজুরি সমস্যা নেই বলেই ইঙ্গিত পাওয়া গেছে। যদিও অধিনায়ক স্টিভেন জেরার্ড হন্ডুরাসের ট্যাকলিং নিয়ে তার অসন্তোষের কথা জানান। —বাসস