আজকের নাটক

আপডেট : ০৯ জুন ২০১৪, ১৯:৪১
রাত বিরাতে বাংলাভিশনে আজ ‘রাত বিরাতে’র আজকের অতিথি মাহবুবা চৌধুরী। ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-এর এবারের পর্বের অতিথি আজকের অতিথি দৈনিক মানবজমিনের সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার মাহবুবা চৌধুরী। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে। ০০০ সোনালি মেঘের ভেলা এ ধারাবাহিক নাটকটি প্রচার হবে দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে। এটি রচনা করেছেন এম. আসলাম লিটন, পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী, সারা যাকের। ০০০০ মামার হাতের মোয়া একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে মেগা সিরিয়াল ‘মামার হাতের মোয়া’। তরুণ পরিচালক শিমুল সরকারের পরিচালনায় এবং ফজলুল হক আকাশের রচনায় কমিডি ধাঁচের এই নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, মারজুক রাসেল, রাশেদ মামুন অপু, মুক্তি, সীমানা, অহনা প্রমুখ।