সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের শিক্ষানবিশ কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির। এসময় ব্যাংকের মহাব্যবস্থাপক ও একাডেমীর প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন
সম্প্রতি খুলনার ফুলতলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. এ. এম. জাকারিয়া। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান শেখ আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন
সম্প্রতি অনুষ্ঠিত এনসিসিবি সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ এর ৪র্থ বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সভাপতিত্ব করেন। এসময় কোম্পানির প্রধান নির্বাহীসহ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। এতে গত বছরের রিপোর্ট এবং নিরীক্ষিত হিসাব উত্থাপিত ও গৃহীত হয়
