শান্তির জন্য ইসরাইল ও ফিলিস্তিন নেতাদের নিয়ে পোপের প্রার্থনার উদ্যোগ

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৪৭
পোপ ফ্রাসিস রবিবার ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ ও ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসকে সঙ্গে নিয়ে দু’পক্ষের মধ্যে সংলাপ অনুষ্ঠানে প্রতীকী পদক্ষেপ হিসেবে এক নজিরবিহীন শান্তি প্রার্থনা করতে যাচ্ছেন। ইসলামপন্থি হামাসকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে একটি নতুন সরকার গঠন এবং ৩২শ’ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার প্রেক্ষাপটে বর্তমানে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পোপ গতমাসে মধ্যপ্রাচ্য সফরকালে পেরেজ ও আব্বাসকে এই শান্তি প্রার্থনার প্রস্তাব দেন। ভ্যাটিকান গার্ডেনসে এই ঐতিহাসিক প্রার্থনার আয়োজক মধ্যপ্রাচ্যে ফ্রান্সিসকান অর্ডারের প্রধান ফাদার পিয়ারবাত্তিস্তা পিত্জাবালা। ‘কেউই আশা করে না যে, পবিত্র ভূমিতেই শান্তির উদ্ভব হবে। তবে এভাবে একটু থেমে নিঃশ্বাস নেয়ার বিষয়টি কিছুদিন ধরে অনুপস্থিত রয়েছে’।