ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫৩
রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল হাশেম হাওলাদার নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রবিবার ভোরে ছুরিকাহত হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের শ্যালক বিল্লাল হোসেন জানান, রিকশাভ্যানে করে সবজি বিক্রি করতেন আবুল হাশেম হাওলাদার। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশনের ডি-ব্লকের এক নম্বর সড়কের ১১ নম্বর বাসায় থাকতেন। রবিবার ভোর ৫টার দিকে তিনি সবজি কেনার জন্য ভ্যান নিয়ে বাসা থেকে বের হন। মিরপুর-১ নম্বর সেকশনে যাওয়ার পথে প্রশিকা ভবনের কাছে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আবুল হাশেম বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে।