মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান

আপডেট : ০৯ জুন ২০১৪, ২১:৫৪
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। গত শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি (বিএইচআরপিএস) ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদকমুক্ত যুবসমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিএইচআরপিএস’র মানবাধিকার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বছর সমাজসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (পিও টু ভিসি) শেখ নূর মোহাম্মদকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। সভাপতিত্ব করেন বিএইচআরপিএস’র উপদেষ্টা আলহাজ্ব শহিদুল ইমলাম মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উইজডম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাবেক জজ সৈয়দ আব্দুল্লাহ সহিদ।—প্রেস বিজ্ঞপ্তি