বেইলি ব্রিজের মাটি ধসে যান চলাচল বন্ধ

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২২
ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় নির্মানাধীন বেইলি ব্রিজের পাইলিং ধ্বসে বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত রবিবার রাতে হঠাত্ করে ব্রিজের নিচের মাটি ভেঙে পড়ায় ঝালকাঠির সাথে খুলনা বিভাগসহ অন্তত ৪টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুইপাশে আটকা পড়ে অর্ধশত যানবাহন। হঠাত্ করে এ দূভোর্গের সৃষ্টি হওয়ায় দূর-দূরান্তের মানুষ পড়ে চরম বিপাকে। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকায় বরিশাল ও ঝালকাঠি থেকে পিরোজপুর বাগেরহাট ও খুলনা যশোরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ কিছু যানবাহন এক কিলোমিটারের পরিবর্তে ভান্ডারিয়া-চড়খালি ফেরি হয়ে প্রায় ৩৫ কিলোমিটার সড়কপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।