বেতাগীতে বাদীর বাড়িতে বিবাদীর আগুন

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৪
বরগুনার বেতাগীতে অপহরণ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীর বসত ঘরে আগুন দিয়েছে গতকাল সোমবার গভীর রাতে। উপজেলার ঝোপখালী গ্রামের বাসিন্দা আব্দুস সওার মৃধা ৫ বছর পূর্বে অপহরণের ঘটনায় তার ছেলে মো. কাওসার মৃধা তার বাবার অপহরণকারী হিসেবে একই এলাকার আব্দুল কাদের, মো. ফজলু, মো. জহিরুল, স্বপন, মো. সজল, আব্দুল গনি, আব্দুল হামেদ ও জলিলের বিরুদ্ধে ২০০৯ সালের এপ্রিল মাসে মামলা করে। বরগুনা জেলা দায়রা জজ আদালতের মামলা নং- ৮১/১৪। মামলার এ সব আসামি ২৬ মার্চ জামিনে মুক্তি পেয়ে মামলাটি তুলে নেয়ার জন্য তাকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়েছে। ক্ষতিগ্রস্ত কাওসার মৃধা অভিযোগ করেন, তার পরিবারকে পুড়ে ফেলার জন্যই এঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।