সিঙ্গাইরে কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৪
সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে ২০১৩-১৪ অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাজেন্দ্রপুর গিয়ে দেখা গেছে, ধলেশ্বরী নদী ঘেঁষে এখানে একটি নতুন রাস্তার কাজ চলছে। অতি দরিদ্র শ্রমিকদের দিয়ে কাজ না করে নদী থেকে ভেকু দিয়ে মাটি কেটে নদীর পাড় ঘেঁষে নদীতেই মাটি ফেলছে। এই প্রকল্পের সভাপতি রবিউল মেম্বার জানান, চেয়ারম্যানের নির্দেশেই এভাবে কাজ হচ্ছে। এ প্রকল্পে শ্রমিকদের তালিকাও গোপন রাখা হয়েছে। কাউকে প্রকল্প সম্পর্কে কোন কিছু জানতে দেয়া হয়নি। শ্রমিকদের নামে ব্যাংক একাউন্ট থাকবে এবং শ্রমিকরাই ব্যাংক থেকে টাকা তুলবে কিন্তু তা না হয়ে তাদের টাকা তুলছে মেম্বার চেয়ারম্যান।