২৫০টি গাছ কাটার পরও টনক নড়েনি
নওগাঁর রাণীনগরে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের রোপণকৃত সরকারি বনজ গাছ কর্তন করে স্থানীয় প্রভাবশালীরা বিক্রয় করেছে ।
এঘটনায় স্থানীয় এলাকাবাসি বাদি হয়ে রাণীনগর উপজেলা বরেন্দ্র প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার নগরপাঁচুপুর গ্রামে।
উপজেলার নগরপাঁচুপুর ও স্থল গ্রামের মাঝে অবস্থিত বেড়িবাঁধের উপর দিয়ে রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ গত প্রায় ৫/৬ বছর আগে প্রায় ২ হাজার ৫শত শিশু গাছ রোপণ করে। নগরপাঁচুপুর গ্রামের প্রভাবশালী ও আ’লীগ নেতার নেতৃত্বে দুষ্কৃতকারীরা প্রায় দু’শ ৫০ টি গাছ কেটে স্থানীয় বাজারে বিক্রয় করে। এঘটনায় স্থানীয়দের পক্ষে একই গ্রামের হামিদ হোসেন বাদি হয়ে গত ২৯ মে বৃহস্পতিবার রাণীনগর বরেন্দ্র প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
