ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরব থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গতকাল সোমবার মুদ্রাপাচারকারী চক্রের ৬ সদস্য, আন্তঃজেলা নৌ-ডাকাত ও হত্যা মামলার আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরের মহল্লা এলাকার মহিতুল ইসলাম রোকন (৪৮), একই উপজেলার বশাক পাড়া গ্রামের ইউসুফ আলী (৩০), ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের সুমন মিয়া (৩২), একই উপজেলার পঞ্চবটি গ্রামের সুমন মিয়া (৩৬), একই উপজেলার ছোট রাজাকাটা গ্রামের আমির মিয়া (৬০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম পাড়ার জাহাঙ্গীর আলম (৩৪), কুলিয়ারচর উপজেলার বাদল দাস (৫০), ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামের নবী উল্লাহ নবী (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে কিশোর-গঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
