পিয়ারপুর টু শেরপুর রেলপথ স্থাপন করা হবে :রেলমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৬
জামালপুরের পিয়ারপুর রেল স্টেশনে গত রবিবার আন্তঃনগর তিস্তা ট্রেনের আনুষ্ঠানিক যাত্রাবিরতির উদ্বোধন শেষে মহারাজা শশীকান্ত স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ৪৬টি প্রকল্প হাতে নিয়েছে। বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের রেলে ট্রেনের গতি বৃদ্ধির কথা চিন্তা করছে সরকার। জনসভায় মন্ত্রী পিয়ারপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ করে শেরপুর জেলায় রেলপথ স্থাপন করা হবে বলে ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেলের মহাপরিচালক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, অধ্যক্ষ শামসুজ্জামান পাহলোয়ান প্রমুখ।