বিবিসি পণ্ডিতরাও আর্জেন্টিনা-ব্রাজিল!

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৭
যথারীতি এবারও বিশ্বকাপে বিবিসির সঙ্গে কাজ করবেন এক ঝাঁক মেধাবী এবং ইউরোপীয় ফুটবলের তুখোড় বিশ্লেষক, যাকে এক কথায় বলা যায় ফুটবল পণ্ডিত। গ্যালারি লিনেকার, অ্যালান শিয়েরার, রবি শ্যাভেজের মতো এই বিশ্লেষকরা তাদের এবারের ফেবারিট দল নিয়ে কথা বলেছেন। দেখা যাচ্ছে, সেখানে তারা পরিষ্কার দু’ভাগে বিভক্ত—আর্জেন্টিনা ও ব্রাজিল! গ্যারি লিনেকার আর্জেন্টিনা: আমার মনে হচ্ছে এবার সময়টা লিওনেল মেসির। একান্ত আমার ভাবনা যে, গত মৌসুমে মেসি নিজেকে অনেকটাই বাঁচিয়ে খেলেছে বিশ্বকাপের জন্য। সেটার সুফল ও পাবে। হ্যাঁ, ওদের ডিফেন্সে একটু সমস্যা আছে। তবে সাবেলার ফুটবল মস্তিষ্ক এবং দুরন্ত ফরোয়ার্ড আমাকে আর্জেন্টিনার পক্ষেই বাজি ধরতে বলছে। অ্যালান শিয়েরার ব্রাজিল: আমি ব্রাজিলের পক্ষে। কনফেডারেশন্স কাপে অসাধারণ পারফরম্যান্স এবং লুই ফেলিপ স্কলারির মতো কোচ, যিনি আগেও বিশ্বকাপ জিতে জানেন; এটা থাকলেই চলে। আর নেইমার পারফরম করলে এদের কেউ আটকাতেও পারবে না। গত গ্রীষ্মে আর নিজের রুদ্রমূর্তিটা দেখিয়েছে। ফলও আপনারা দেখেছেন। ব্রাজিলের বিশ্বকাপ জিততে এমনিতেই যুক্ত লাগে না। তারপর এই দল এবং নিজেদের মাঠ! ফিল নেভিল আর্জেন্টিনা: কন্ডিশনের কারণে আমার ফেবারিট তালিকায় ইউরোপিয়ান কোনো দল নেই। আমার ফেবারিট মেসির আর্জেন্টিনা। মেসি তার জাতীয় দলে সেরা জায়গাটা পেয়ে গেছে। সাবেলা জানে, মেসিকে দিয়ে কী করাতে হবে; এটা পৃথিবীতে বেশি লোক জানে না। মেসি ছাড়াও আগুয়েরো একটা ব্যাপার; সে পার্থক্য গড়ে দিতে পারে। সাবেলা দলটাকে যে স্থিতিশীলতা এনে দিয়েছে, আর্জেন্টিনার শুধু সেটারই অভাব ছিল। ব্র্যাড ফ্রিডেল ব্রাজিল: আমি তো নেইমারদের ছাড়া কাউকে খুঁজেই বের করতে পারলাম না! আমি জানি, এটা যে কেউ বলবে। তবে ঘটনা সত্য। এই ব্রাজিল দলটা এতোটা প্রতিভাধর যে, এদের ছাড়া কাউকে ফেবারিট বলা কঠিন। এরা যে কোনো ফর্মেশনে এবং যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সমান ভয়ঙ্কর। হ্যাঁ, প্রত্যাশার চাপ একটা ব্যাপার। তবে ব্রাজিলিয়ানরা জন্মে থেকেই এটা সামলাতে শেখে। আর কনফেডারেশন্স কাপ জিতে ওরা সে জড়তাটাও কাটিয়ে ফেলেছে। রবি শ্যাভেজ আর্জেন্টিনা: মেসির একার কথা আমি বলছি না। আর্জেন্টিনা এবার চমকে যাওয়ার মতো খেলবে। আগুয়েরো, প্যালাসিও, হিগুয়েন এই আক্রমণভাগ যে কাউকে উড়িয়ে দিতে পারে। আর পেছনে কয়েকটা ছেলে খেলবে, এরাও খুব প্রতিভাধর। সবচেয়ে বড় কথা আমি জানি, ডিফেন্সের ও মাঠ মাঠের ছেলেগুলো প্রয়োজন হলে নৃশংস হতে পারে। এটা আর্জেন্টিনার নতুন একটা চেহারা দেখাতে পারে। মার্টিন কিওন ব্রাজিল: অনেকে অনেক যুক্তি দিচ্ছেন। কিন্তু আমার কাছে ব্রাজিলের সবচেয়ে শক্তিটা মনে হয়েছে এই দলটার প্রতি ওখানকার মানুষের ভালোবাসা। আমি কনফেডারেশন্স কাপের সময় ব্রাজিল ক্যাম্পে ছিলাম। যে ভালোবাসা দেখেছি, এটা আসলেই বড় শক্তি। নেইমাররাও এটাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, দল হিসেবে তো ব্রাজিল অসাধারণ বটেই। নেইমার হয়ে উঠতে পারে বিশ্বকাপের সেরা আকর্ষণ।