আমি বরাবরই ব্রাজিল-সমর্থক

আপডেট : ১০ জুন ২০১৪, ২০:৫৬
বিশ্বকাপ ফুটবল নিয়ে বরাবরই তারকাদের আলাদা আগ্রহের খবর পাওয়া যায়। নোবেল বরাবরই খেলাপাগল। সেই ফিরিস্তিই শোনালেন বিনোদন প্রতিদিনের পাঠকদের। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু বিশ্বকাপে আপনি কোন দলেন সমর্থক? আমি বরাবরই ব্রাজিল। সেই ছোটবেলা থেকেই। পেলের সেই মাঠ কাঁপানো খেলা, যার অনেক বড় ভক্ত আমি। সেই ভালোলাগা থেকেই ব্রাজিল সাপোর্ট করি। আসলে ব্রাজিলের খেলা যখন দেখতে বসি পুরো ৯০ মিনিট একটা উত্তেজনা মধ্যে কাটে। এবারের বিশ্বকাপে রাত জেগে খেলা দেখার প্রস্তুতি কী? প্রতিবারেই আমার বাসায় রাত জেগে খেলা দেখার প্রস্তুতি থাকে। সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে ইনশাআল্লাহ। আমার ছেলে জুনাইনও ব্রাজিলের সাপোর্টার। বাপ-বেটা দু’জন মিলে খেলা দেখব। প্রিয় দলের পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? হ্যাঁ সেটা অবশ্যই আছে। আমার বাসার ছাদে পতাকা উড়াই। আমার ছেলে পতাকা এনে আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে। আর জার্সিও কিনেছি। ছেলেবেলায় ফুটবল খেলা খেলতেন? ছেলেবেলায় তো খেলতাম এবং এখনও খেলি। কৈশোরে পাড়ার ফুটবল টুর্নামেন্টে খেলতাম। সেই বয়সটা তো এখন আর নেই। তবে এখনও ছেলের সাথে অল্প স্বল্প খেলা হয়। বিশ্বকাপ নিয়ে আপনার পরিবারের মাঝে কোনো উন্মাদনা কাজ করে কি? আমার পরিবারে উন্মাদনার ইয়াত্তা নেই। খুব আয়োজন করেই খেলা দেখতে বসি। বিশেষ করে ব্রাজিলের খেলা দেখতে যেদিন বসি সেদিন তো একটি উত্সবময় পরিবেশ থাকে। ফুটবল নিয়ে কোনো ছবি করার ইচ্ছা আছে? অভিনয় তো আমি খুব একটা করি না। আর এবার তো ঈদ সামনে। তাই ঈদের কাজ করছি। আর ফুটবল নিয়ে নাটক পেলে করব। যদি গল্প ভালো পাই।