বাংলাদেশ টেলিভিশনের নৃত্যানুষ্ঠান ‘তারানা’র চূড়ান্ত পর্ব নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামিম আরা নিপার পরিচালনায় অনুষ্ঠিত হয়। গত ৭ বছর যাবত্ সফলতার সাথে বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘ক’ গ্রুপের চূড়ান্ত প্রতিযোগিতায় শৈলি নৃত্যকলা কেন্দ্র ঢাকা প্রথম স্থান অধিকার করে। নবধারা নৃত্যাঞ্চল নারায়ণগঞ্জ দ্বিতীয় এবং আমরা ক’জন শিল্পীগোষ্ঠী বগুড়া তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানের বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য কবরী সারওয়ার, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, জেনারেল ম্যানেজার শফিউদ্দিন শিকদার প্রমুখ।
