বিশ্বকাপের মাঠে
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছে এক বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিশ্বকাপের মাঠে’। চলবে ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে। হাসান সাঈদ শাহিনের উপস্থাপনায় প্রতি পর্বে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ফুটবলার শেখ আসলাম। সেই সাথে আলোচনায় থাকবেন নতুন প্রজন্মের ৫ জন ফুটবলপ্রেমী প্রতিনিধি।
০০০
মিউজিক ক্লাব-এ অতিথি বালাম
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি সংগীতশিল্পী বালাম। সরাসরি সম্প্র্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
০০০
ভালোবাসা কারে কয়
মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাব্বির, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয়।
