বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল মঙ্গলবার ফুলবাড়ি ও বিরামপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ ২ হাজার ২১০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কচ্ছপের শুঁটকি, রৌপ্য, জিরা, প্রসাধন সামগ্রী, শাড়ি, শার্ট, বিছানার চাদর ও স্টিল সামগ্রী।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঐ অভিযান চালিয়ে উল্লেখিত টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে। তবে এর সাথে জড়িত কাউকে বিজিবি সদস্যরা আটক করতে পারেনি।
