আনসারের আঙ্গুল বিচ্ছিন্নের ঘটনায় কেউ আটক হয়নি

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৯
মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরায় আধুনিক পেপার মিলসে ডাকাতের হামলার ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার ভোর রাতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আঙ্গুল বিচ্ছিন্ন হওয়া কর্তব্যরত আনসার মো. ফিরোজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ঐ রাতে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল গজারিয়ার আনারপুরায় আধুনিক পেপার মিলসের পিছনের অস্থায়ী গেট দিয়ে ভিতরে ঢোকতে চেষ্টা করে। এসময় প্রতিরোধ করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কর্তব্যরত আনসার ফিরোজের বাম হাতের একটি আঙ্গুল (বৃ্দ্ধাঙ্গুল) বিচ্ছিন্ন হয়ে যায়। গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস বলেন, হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।