বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনা বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে সোমবার একটি ডোরাকাটা বাঘ পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকার যুবক জাহিদুল ইসলাম জানান, সোমবার মজিবর নামের এক ব্যক্তি বিষখালী নদীর পাড়ে হোগলাপাতা কাটতে যায়। এসময় ছইলা গাছের মাথায় ডোরাকাটা বাঘটি দেখতে পেয়ে সে চিত্কার শুরু করে। মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।
