উপজেলার চিলাউড়া গ্রামের লন্ডন প্রবাসী ১১ সন্তানের জনক বিয়ে পাগল আব্দুল মালিক (৬৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে তার সন্তানরা। জানা যায়, আব্দুল মালিক এ পর্যন্ত ৪টি বিয়ে করেছেন। নতুন করে আরো একটি বিয়ে করার প্রস্তুতি নিলে ক্ষুব্ধ স্ত্রীরা সুনামগঞ্জ আদালতে পৃথক দুটি মামলা করেন। এদিকে স্ত্রী সন্তানদের ফাঁকি দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার এলাকা থেকে কলেজ পড়ুয়া মেয়ের অভিযোগে আব্দুল মালিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ওসি আসাদুজ্জামান জানান, আদালতে মামলা থাকলেও তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা না থাকায় বিয়ে না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
