স্পোর্টস রিপোর্টার
প্রথম বিভাগ ভলিবল লিগের ৬ষ্ঠ দিনের খেলায় গতকাল জয় পেয়েছে মাদারটেক মিতালী সংঘ ও নবজাগরণী সংঘ। এক নম্বর কোর্টে অনুষ্ঠিত খেলায় মাদারটেক মিতালী সংঘ ৩-২ সেটে পরাজিত করে ভাই ভাই সংঘকে। দ্বিতীয় কোর্টে অনুষ্ঠিত খেলায় নবজাগরণী সংঘ ৩-২ সেটে হারায় ইস্ট এন্ড বয়েজকে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ জেল ও স্বাবলম্বী সোসাইটি। একই সময়ে অপর খেলায় অংশগ্রহণ করবে উত্তরা এসসি ও ভাই ভাই সংঘ।
