বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি করবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল রাজধানীর একটি হোটেলে বিসিবি-ইউসিবি’র সৌজন্যে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।
১২ জুন ইউসিবি ব্যাংকের বুথ থেকে আগ্রহী দর্শকরা টিকিট ক্রয় করতে পারবেন। ইউক্যাশ ও অনলাইনের মাধ্যমে টিকিট কেনা যাবে। যারা ইউক্যাশ’র ঝামেলায় যেতে অনাগ্রহী তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বুথ থেকে নগদ অর্থের বিনিময়ে সরাসরি টিকিট কিনতে পারবেন। ভারত সিরিজের সর্বোচ্চ টিকেটের মূল্য ৫০০০ হাজার এবং সর্বনিম্ন ১০০ টাকা। ১৩ জুন বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে প্রথম ওডিআই ম্যাচ। ১৭ ও ১৯ জুন সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ দুটি হবে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
