শুরু হলো বিশ্বকাপ ফুটবল। এরইমধ্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। সারা বিশ্বজুড়ে আলোচনা এখন ফুটবল তারকাদের নিয়ে। স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছেন সেই তারকাদের স্ত্রী বা বান্ধবীরাও। তাদের কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
এডুর্নে গার্সিয়া আলমাগ্রো
ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বান্ধবী আলমাগ্রো স্পেনিশ। ২৮ বছর বয়সী আলমাগ্রো ইংল্যান্ডে তেমন পরিচিত নন। এবারের বিশ্বকাপে ডি গিয়ার খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি স্কোয়াডে আছেন স্পেন দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে।
কার্লা
কার্লা একজন বেলজিয়ান এবং ক্রীড়াপ্রেমী হিসেবে নিজের পরিচয় দিতে পছন্দ করেন। কাজেই এবারের বিশ্বকাপে কোম্পানির সঙ্গে ব্রাজিল যাওয়াটা তার জন্য খুবই স্বাভাবিক। রেডিওতে সংবাদ পাঠ করেন কার্লা। এবার তিনি লাল রঙের সোয়েটার গায়ে মাঠে উপস্থিত থাকবেন। তার বিশ্বাস লাল রঙের পোশাক বেলজিয়ামকে অনেক দূর নিয়ে যাবে। হামবুর্গে খেলার সময়ে কোম্পানির সঙ্গে তার পরিচয়। তিনি ম্যানসিটির একজন সমর্থক।
সারা কার্বোনেরো
বিশ্বের সেরা আবেদনময়ী সাংবাদিক হিসেবে একবার নির্বাচিত হওয়া সারা গত বিশ্বকাপেও ছিলেন আলোচিত। গত বিশ্বকাপে তিনি একটি স্প্যানিশ টিভির সাংবাদিক হিসেবে দক্ষিণ আফ্রিকা যান। ক্যাসিয়াসের সাথে অনেক দিনের সম্পর্ক তার।
ড্যানিয়েলা সিম্যান
ফ্যাব্রেগাসের চেয়ে ১৩ বছরের বড় ড্যানিয়েলা। ২০১১ সালে তিনি ধনকুবের স্বামী এলি টাকটুককে ছেড়ে ফ্যাব্রেগাসের কাছে চলে আসেন। পত্রিকায় ফ্যাব্রেগাসকে চুমু খাওয়ার ছবি প্রকাশের পরই তাদের বিচ্ছেদ ঘটে। গত বছর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে লিয়া। ড্যানিয়েলা প্রায়শই সংবাদ শিরোনামে আসেন। প্রচুর অর্থ ব্যয় করেন বলেন ড্যানিয়েলাকে কুইন ডিডির বান্ধবী বলে অভিহিত করে সংবাদমাধ্যম।
ফ্যানি নেগুয়েশা
তাদের মধ্যেকার সম্পর্ক আছে কি নেই তা বোঝা মুশকিল। মাঠের মধ্যে মাথা গরম করে খেলার জন্য প্রায়শই লাল কার্ড পান ব্যালোতেলি। তিনি বান্ধবী হিসেবে যাকে পেয়েছেন সেই ফ্যানি নেগুশেয়াও নানা কারণে তিনিও আসেন সংবাদ শিরোনামে।
সারাহ ব্র্যান্ডনার
জার্মান মডেল সারাহ ব্র্যান্ডনারের সঙ্গে বায়ার্ন মিউনিখ তারকা বাস্তিয়ান শোয়েনস্টিগারের পরিচয় হয় ইবিজা দ্বীপের একটি পার্টিতে। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা সারাকে প্রায় সময়ই তার বয়ফ্রেন্ডের দলের হয়ে সমর্থন দিতে দেখা যায়। ব্রাজিলেও যে টেলিভিশন ক্যামেরার নজর তার দিকে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
অ্যানা ক্যাথরিন ব্রোমেল
২২ বছর বয়সী অ্যানা ফুটবলার গোটজের প্রেমিকা হওয়ার আগেই মডেল, গায়িকা হিসেবে নাম করেছিলেন। গোটজের মতো অ্যানাও বেশ প্রতিভাধর। গোটজে যেমন তার দলে ফলস নাইন পজিশনে খেলেন। তেমনি অ্যানাও একেক সময়ে একেক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দেন। জগিং, গান গাওয়া, রান্না করা এবং পিয়ানো বাজানো শখ অ্যানার।
