নাট্যকার লিটন আব্বাসের নির্দেশনা ও পরিচালনায় নির্মিত ‘শিলাইদহে রবীন্দ্রনাথ’ ভার্চুয়াল ডকুমেন্টরির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আয়োজনে গত ২ জুন সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালি পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা করেন নাট্যকার লিটন আব্বাস, ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, কুমারখালি কলেজের অধ্যক্ষ শরিফ হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আনছার হোসেন, কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশনারা নীলা, জাসদ নেতা সাইমন কণক, কুমারখালি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন বসবাস করেছেন কুমারখালির শিলাইদহ কুঠিবাড়িতে। মূলত জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে এলেও কবিগুরু এখানে বসে অনেক গুরুত্বপূর্ণ কবিতা, গান, নাটক রচনা করেছেন। সে কারণে শিলাইদহ কুঠিবাড়িকে বলা হয় ‘গীতাঞ্জলির বাতিঘর’। কবিগুরুর বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরতে নির্মিত হয়েছে ‘শিলাইদহে রবীন্দ্রনাথ’ ভার্চুয়াল ডকুমেন্টরি।
