কাউখালী মাতালেন রিংকু

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩৪
পিরোজপুরের কাউখালীতে দর্শক মাতালেন টিভি তারকা ক্লোজআপ তারকা রিংকু ‘কানার হাট বাজার’, ‘পাগলা ঘণ্টা’, ‘একতারাকে সঙ্গে নিয়ে’ ‘লোকে বলে, লালন কি জাত সংসারে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘বাড়ির পাশে আরশি নগর’, ‘হাওয়ার গাড়ি’ প্রভৃতি গান দিয়ে কাউখালীর হাজারও দর্শক মাতালেন সময়ের জনপ্রিয় ক্লোজআপ তারকা রিংকু। এ সময় তাকে সঙ্গ দিয়ে গল্প আর গানে গানে আনন্দে ভাসিয়ে দেন মম। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৪তম তিরোধান উত্সব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘ ২ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে ক্লোজআপ তারকা রিংকুসহ দেশবরণ্য লালন শিল্পীরা অংশ গ্রহণ করেন। পিরোজপুরের কাউখালীর লোকনাথ মন্দির প্রাঙ্গণে। গত বুধবার বিকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম, ভাইসচেয়ানম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেযারম্যান ফাতেমা ইয়াসমিন পপি উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে গভীর রাত পর্যন্ত। হাজারও মানুষকে আনন্দ দিতে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শিল্পীরা। সহশিল্পীরা বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।