আয়োজন করে খেলা দেখব

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩৬
প্রিয় দল—প্রথমটি স্পেন, দ্বিতীয়টি আর্জেন্টিনা। স্পেনের জাভি, ইনেয়েস্তার খেলা ভালো লাগে। অন্যদিকে মেসিতেও মুগ্ধ। এই দুটি দলকেই ফাইনালে দেখতে চাই। প্রতি মৌসুমের মতো এবারও বেশ আয়োজন করে খেলা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছি। আমি ভীষণ খেলাপাগল। বিপাশা বসু বিশ্বকাপে দুই দলের সমর্থন প্রসঙ্গে বিশ্বকাপে কোন দলেন সমর্থক? ছোটবেলা থেকেই আর্জেন্টিনা করি। আসলে সবাইকে দেখতে দেখতে সমর্থন করা। খেলা তেমন একটা না বুঝলেও আর্জেন্টিনার খেলা আমার ভালো লাগে। আমার দল জিততেই হবে সেই মানসিকতা নিয়ে খেলা দেখি না। খেলা দেখি তাদের খেলা ভালো লাগে তাই। রাত জেগে খেলা দেখার প্রস্তুতি কী? আসলে সময় তো অনেক বদলে গেছে। এখন মানুষ অনেক ব্যস্ত। আবেগের জায়গাটা এখন আর কাউকে নাড়া দেয় না। তবে মাঝে মাঝে বসি খেলা দেখতে। এবারও পরিবারের সবাই মিলে খেলা দেখতে বসব। তবে আমার বোন সামিনার বাড়িতে খুব আয়োজন করে খেলা দেখা হয়। পুরোই হুলস্থূল অবস্থা। প্রিয় দলের পতাকা উড়ানো বা জার্সি প্রীতি আছে কি? সেটা কখনোই ছিল না। আমি তো ফুটবলের খুব অন্ধ ভক্ত না। হলে হয়তো সেই প্রীতিটা আমারও থাকত। সবাইকে দেখি বাসার ছাদে পতাকা উড়াতে, নতুন জার্সি কিনে উত্সব করতে। সবার মাঝেই একটা উল্লাস। আমার ভালোই লাগে। বিশ্বকাপ নিয়ে কোনো কাজ করেছেন? এবার এখন পর্যন্ত করা হয়নি। গতবার করেছিলাম। তবে তেমন প্রস্তাব পেলে করতে পারি। এখন সামনে ঈদ নিয়ে সবাই ব্যস্ত আছে। তাই বিশ্বকাপের দিকে তেমন কেউ ভ্রুক্ষেপ করছে না।