২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৭ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এর অধিকাংশ অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে পূরণ করা হবে। এটা কার্যকর হলে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিপিএমইএ)। গতকাল রাজধানীর পল্টন টাওয়ারে সমিতির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যাংক ব্যবস্থা থেকে বিশাল পরিমাণ ঋণ বেসরকারি খাতের জন্য শুভ হবে না। এতে ব্যবসায়ী উদ্যোক্তারা পর্যাপ্ত ব্যাংক ঋণ পাবেন না। শিল্প খাতে বিনিয়োগ কমে যেতে পারে। সুদের হার আরও বেড়ে যাবে বলেও আশঙ্কা করেন তিনি। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে বিপিজিএমই’র সাবেক সভাপতি এ.এস.এম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ উপস্থিত ছিলেন।
