হজ্ব প্রি-পেইড কার্ড আনল প্রিমিয়ার ব্যাংক

আপডেট : ১১ জুন ২০১৪, ২০:৫৩
প্রিমিয়ার ব্যাংক ও মাস্টারকার্ড বাংলাদেশে প্রথমবারের মতো রিলোডেবল হজ্ব প্রি-পেইড কার্ড চালু করেছে। এ কার্ডকে হজ্বযাত্রী, হজ্ব এজেন্সি এবং প্রায়শ ভ্রমণকারীদের জন্য উপযোগী যা ট্রাভেলার্স চেক বা ফরেন এক্সচেঞ্জ ইন ক্যাশের বিকল্প হিসেবে কাজ করবে। এছাড়াও এটি বিদেশে অবস্থানরত বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্যও বিশেষ উপযোগী। গতকাল রাজধানীর একটি হোটেলে কার্ডের উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. এইচ.বি.এম. ইকবাল। এসময় মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভিকাস ভার্মা, ধর্মবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবং প্রিমিয়ার ব্যাংকের পরিচালক, বি.এইচ হারুন, ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সেক্রেটারি চৌধুরী বাবুল হাসান, ব্যাংকের এমডি ও সিইও কে.এ.এম. মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।